মাঝ কার্তিক পেরিয়ে গেলেও দিনভর রোদের তাপে চরাচর তেতে থাকছে চৈত্রের মতোই। আবার ছোট হয়ে আসা বেলার স্বল্পায়ু বিকেল পেরিয়ে ঝুপ করে নেমে আসা সন্ধ্যার বাতাসে হালকা হিমেল ভাব হেমন্তেই জানিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা।
এদিকে রাত বাড়ার সঙ্গে সঙ্গে চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছে কুয়াশার পাতলা চাদর। ভোরে তা শিশির হয়ে ঝরে পড়ছে ফুল-ফসলে, গাছের পাতায়, ঘাসের বুকে।


0 Comments