সোমবার (৪ নভেম্বর) ঢাকা দক্ষিণের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিদর্শন করতে এসে ডেমরা-যাত্রাবাড়ীর ঐতিহ্যবাহী দুই শিক্ষাঙ্গণ- সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ পরিদর্শন করেন। তখন এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, জিহাদ, আবু সাঈদ ও মুগ্ধদের লড়াই এখনও শেষ হয়ে যায়নি। ফ্যাসিস্টদের নির্মূল করতে প্রয়োজনে আরও জিহাদ, আরও আবু সাঈদ, আরও মুগ্ধরা জীবন উৎসর্গ করবে।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী শনির আখড়ার নিবেদিত সাধারণ মানুষ ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও সামসুল হক খান স্কুল কলেজের মতো শিক্ষাপ্রতিষ্ঠানগুলো লড়াই করেছিল বলেই ফ্যাসিস্ট বাহিনীর সঙ্গে আমাদের পক্ষে একটা জ্বালাময়ী লড়াই করা সম্ভব হয়েছে। তাদের এই অবদান স্মরণীয় হয়ে থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন— ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল্লাহ নয়ন, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের কলেজ ইনচার্জ ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মুস্তাফিজুর রহমান তুহিন এবং দিবা ও প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক যথাক্রমে মো. আলমগীর হোসেন ও আলমগীর হোসেন মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন আরজে টুটুল।


0 Comments