এ সময় জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক ও বিএনপি সমর্থিত রিকশা-শ্রমিক দলের নেতাকর্মীরা এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
এদিকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বর্ণাঢ্য র্যালি উদ্বোধন করেন।
শুক্রবার বিকালে নয়াপল্টনে র্যালি শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন তারেক রহমান।
প্রসঙ্গত, শুক্রবার দুপুর ১২টা থেকে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীরা জড়ো হন। মিছিলে-মিছিলে ঢাকা মহানগরীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিলযোগে বর্ণাঢ্য র্যালিতে যোগ দেন বিএনপির অনুসারীরা।
র্যালিতে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

0 Comments