সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় খয়রাবাদ সেতুর ঢালে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ইউনুস বিশ্বাস (মাষ্টার) নিহত হন ৷ বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস ছালাম৷
নিহত ইউনুস বিশ্বাস বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বাসিন্দা ,নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং বাউফল উপজেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক।
জানা যায়, তিনি বরিশাল হতে মোটরসাইকেলযোগে পটুয়াখালী বাউফলের উদ্দেশ্যে রওনা দেন। বিশ্ববিদ্যালয় সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে পৌঁছালে বিপরীত দিক থেকে অন্তরা পরিবহনের বাস চাপা দিলে মাথায় ও মুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত হন ইউনুস বিশ্বাস।


0 Comments