শিল্পকলায় গাইবেন “আওয়াজ উডা”র হান্নান

 



ছাত্র-জনতার সফল আন্দোলনে বেশ বড় ভূমিকা রেখেছেন র্যাপাররা। এমনকি ‘আওয়াজ উডা’ গানের জন্য গ্রেপ্তারও হয়েছিলে র্যাপার হান্নান। সময়ের আলোচিত এই র্যাপার এবার গাইবেন শিল্পকলার মঞ্চে!

জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থান নিয়ে আগামি শুক্রবার (৮ নভেম্বর) একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করছে শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘আওয়াজ উড়া’। এখানেই পারফর্ম করবেন র্যাপার হান্নান, ব্যান্ড ‘এফ মাইনর’সহ আরো অনেকে। শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় শুক্রবার সন্ধ্যা ৬টায় শিল্পকলার নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে এই আয়োজন। অনুষ্ঠান উদ্বোধন করবেন মোহাম্মদ আশরাফুল (বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তি); বিশেষ অতিথি হিসেবে থাকবেন সামসি আরা জামান (বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত তাহির জামান প্রিয়র মা)
তার জনপ্রিয় গানের লিংক “আওয়াজ উডা”


Post a Comment

0 Comments