সাকিব-তামিমদের পরের প্রজন্ম হতে পারে ‘বিশ্ব ক্রিকেটের অনেক বড় সম্পদ

 


বিপিএলের সফলতম কোচ, দেশের ক্রিকেটের আলোচিত কোচ, এসব ছাড়াও আরেকটি বড় পরিচয় আছে মোহাম্মদ সালাউদ্দিনের। দেশের ক্রিকেটের একটি প্রজন্মকে পোক্ত করে তোলায় তার ভূমিকা ছিল উজ্জ্বল। যখন তিনি ছিলেন জাতীয় দলের কোচিং স্টাফে, তখন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, এমনকি মাশরাফি বিন মুর্তজার মতো তখনকার তরুণ ক্রিকেটাররা পেয়েছেন তার নিবিড় সাহচর্য। তবে বাংলাদেশের ক্রিকেটের এই নায়কদের ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা এখনকার ক্রিকেটারদের মধ্যে দেখেন জাতীয় দলের কোচিং স্টাফে ফেরা এই কোচ।

নব্বই দশকের শেষ দিকে খেলোয়াড়ি জীবনেই কোচিং ক্যারিয়ার শুরু করেন সালাউদ্দিন। ঘরোয়া ক্রিকেটে চমকপ্রদ সাফল্যে নজর কাড়েন দ্রুতই। ২০০৬ সালে তাকে যুক্ত করা হয় জাতীয় দলের কোচিং স্টাফে।

চোটপ্রবণ মাশরাফি তখনও তরুণ, অনেক সম্ভাবনা নিয়ে আবির্ভাব হয়েছে মুশফিকের। সম্ভাবনার আলো ছড়িয়ে পরে দলে আসেন সাকিব-তামিমরা। বয়সভিত্তিক ক্রিকেট থেকে জাতীয় দলে চলে আসা তরুণরা নিবিড় পরিচর্যা করে সালাউদ্দিন হয়ে ওঠেন তাদের অনেকেরই ‘মেন্টর।’ পরে মুমিনুল হকসহ আরও অনেক ক্রিকেটার তাকে পেয়েছেন একইভাবে। অনেক ক্রিকেটারই বিভিন্ন সমস্যায় বা প্রয়োজনে কড়া নাড়েন তার দুয়ারে।

Post a Comment

0 Comments