ভারতে আগুনের ভয়ে ট্রেন থেকে রেললাইনে ঝাঁপ, নিহত ১২

 

ভারতে ট্রেন থেকে লাফিয়ে আরেকটি ট্রেনের নিচে চাপা পড়ে অন্তত ১২ জন নিহত হয়েছে।
ভারতে আগুন আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে আরেকটি ট্রেনের নিচে চাপা পড়ে অন্তত ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বুধবার (২২ জানুয়ারি) বিকালে মুম্বই থেকে ৪০০ কিলোমিটারেরও বেশি দূরে পাচোরার কাছে মাহেজি ও পরধাদে স্টেশনের মাঝে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তা দত্তাত্রেয় কারালে জানিয়েছেন, ১২টি মরদেহ নিকটবর্তী সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্তত ৬ থেকে ৭ জন আহত হয়েছেন।

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পুষ্পক এক্সপ্রেস নামের একটি ট্রেনে যাত্রীরা সন্দেহজনক আগুনে আতঙ্কিত হয়ে জরুরি শিকল টানেন। তখন আতঙ্কিত হয়ে কয়েকজন যাত্রী লাফিয়ে নেমে পড়েন। এ সময় আরেক লাইন দিয়ে আসা কর্ণাটক এক্সপ্রেস ওই লোকদের ধাক্কা মারে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, আহত যাত্রীদের চিকিৎসার জন্য সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এসকে


Post a Comment

0 Comments