বাউফলে শ্বশুর বাড়ির দাওয়াতে না যাওয়ায় জামাই'র বাড়িতে হামলা

 


শ্বশুর বাড়ির দাওয়াতে অংশগ্রহণ না করায় জামাই'র বাড়ি গিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। ভুক্তভোগী জামাইর নাম পারভেজ মাতব্বর (২৭)। তার অভিযোগ, নিজ স্ত্রীর বড় ভাই সাকিল রাঢ়ীর নেতৃত্বে ১০-১২ জন এ হামলা চালায়। এসময় হামলাকারীদের মারধরে তিনিসহ তার মা হালিমা বেগম (৪৫) ও বোন তানজিলা ইসলাম (১৯) আহত হয়েছেন।


Post a Comment

0 Comments