মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে জর্জিয়া অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-৫ আসনে বিজয়ী হন তিনি।
তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী লিসা ব্যাবেজের চেয়ে ৭০ শতাংশ বেশি ভোট পেয়েছেন। এর আগে একই নির্বাচনি এলাকা থেকে আরও তিনবার সেনেটর নির্বাচিত হন মোজাহিদুর।
তার বিজয়ের খবরে জন্মস্থান কিশোরগঞ্জের বাজিতপুরের মানুষের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়েছে।
১৯৫৫ সালে কিশোরগঞ্জের বাজিতপুরের সরারচরে শেখ মোজাহিদুর রহমান চন্দনের জন্ম। তিনি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নজিবুর রহমান এবং মা সৈয়দা হাজেরা খাতুনের চতুর্থ সন্তান।
মোজাহিদুরের ছোট ভাই বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, “আমার বড় ভাইয়ের বিজয়ে ব্যক্তিগতভাবে আমি, আমার মা, পরিবার ও আত্মীয়-স্বজনসহ এলাকার সবাই আনন্দিত। এটা দেশের মানুষের জন্যই সম্মানজনক।


0 Comments