![]() |
প্রতীকী ছবি- ডেইলি বাংলাদেশ
প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশের উদ্যোগে ‘জুলাই বিপ্লব: আশাবাদ এবং প্রত্যাশা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত গুলশানে বেঙ্গল ব্লুবেরি হোটেলে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের গুরুত্বপূর্ণ নেতারা অংশগ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান জনাব আন্দালিব রহমান পার্থ, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনাব জোনায়েদ সাকি, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম খান, নাগরিক কমিটির মো. নাসির উদ্দিন পাটোয়ারী, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ


0 Comments